বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

September 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এসকল সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, বুড়িপোতা এবং মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকার ৮৪ জন দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন লিটন, শাহিন আলম, আব্দুল কুদ্দুস,সহকারী প্রকৌশলী মজিবুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।