মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদ উদ্যোগে দরিদ্র ও প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, সহকারি প্রকৌশলী মজিদুর রহমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আজিমুল বারি মুকুল, সদস্য ইমতিয়াজ হোসেন মিরন। পরে সেখানে ৪০ জন হতদরিদ্র ও প্রশিক্ষনার্থীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।