বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদ মাস্কসহ হ্যান্ড ওয়াস, স্যানিটাইজার ও সাবান বিতরণ

By মেহেরপুর নিউজ

June 19, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায়  মেহেরপুর জেলা পরিষদ মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুরের বিভিন্ন এলাকায় মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।

উল্লেখ্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ধাপে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩টি উপজেলার ৩  লাখ ৯০ হাজার মাস্ক, ১০ হাজার হ্যান্ড স্যানিটাজার, ১০ হাজার হ্যান্ডওয়াশ, ১০ হাজার সাবান বিতরণ করা হবে।