বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 22, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী, মেহেরপুর স্টেডিয়াম মাঠ এবং জেলা শিল্পকলা একাডেমীতে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার তিনটি উপজেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।