বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পর্যায়ে লাইফস্টাইল হেলথ এডুকেশনের এডভোকেসি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 25, 2020

মেহেরপুর নিউজ:

লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো  অধিদপ্তর ঢাকার উদ্যোগে “কান্ট্রি ওয়াইড এ্যাডভোকেসি ওয়ার্কশপ অন হেলদি লাইফ স্টাইল ফোকাসিং হেলথ ডায়েট, ওবিসিটি, ফিজিক্যাল ইন্যাক্টিভিটি,এক্সেসিভ সল্ট এন্ড সুগার ফর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ” প্যাকেজের আওতায় মেহেরপুর জেলা পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার কে এম ফয়সাল হাবিবের সভাপতিত্বে এডভোকেসী সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ।