খেলাধুলা

মেহেরপুর জেলা পর্যায়ে ছেলেদের হ্যান্ডবলে গোভীপুর মাদ্রাসা চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে ছেলেদের হ্যান্ডবলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোভীপুর দাখিল মাদ্রাসা ২-১ গোলে মুজিবনগর উপজেলার শিবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

মেয়েদের হ্যান্ডবলে মেহেরপুর মোমিনপুর বালিকা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে মেয়েদের হ্যান্ডবলে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২-১ গোলে মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।