বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুলিশ সুপার জুটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

February 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুলিশ সুপার এস এম মুরাদ আলী-নাহিদ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছ।শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে খেলায় পুলিশ সুপার এস এম মুরাদ আলী-নাহিদ জুটি ২১-১৮,২২-২০ সেটে মুজিবনগর থানার রকিবুল-আবতাহী জুটিকে পরাজিত করে।