বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি অবমাননার, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ নির্মূল প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনেএ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্তার অলক কুমার দাস, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম প্রমূখ।