বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের ঈদ উপহার সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মেহেরপুরের হিজড়া,, বেদে সহ বিভিন্ন সম্প্রদায়ের গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে প্রায় ৩শ পরিবারের মাঝে চাল, পোলাও চাল, সেমাই-চিনি তেল সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ কর হয়।

পুলিশ সুপার এসএম মুরাদ আলী উপস্থিত থেকে দরিদ্র অসহায় পরিবারের হাতে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, ডিবির ওসি জুলফিকার আলী, ডি আই,ও ওয়ান ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।