বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের করোনা সচেতনতা প্রচার অভিযান

By মেহেরপুর নিউজ

April 04, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুফুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

জেলা পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এসময় মাস্ক বিহীন বাইরে না আসার আহ্বান জানানো হয়।