বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের দিনব্যাপী প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

February 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ কর্মকর্তাদের ডিএনএ সম্পর্কের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। মেহেরপুর জেলায় কর্মরত ইন্সপেক্টর গণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

শনিবার সকালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান, ইন্সপেক্টর জাহিদুর রহমান ও সাব ইন্সপেক্টর আহসান হাবিব।