বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের পরিবহন আইন প্রচারণা শুরু

By মেহেরপুর নিউজ

November 04, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ এর হ্যান্ডবিল প্রচারণা শুরু করা হয়েছে।  সোমবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি হ্যান্ডবিল প্রচারণার উদ্বোধন করেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি রবিউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার উপস্থিত থেকে মোটরসাইকেল মাইক্রো, সহ বিভিন্ন যানবাহনের মালিকদের হাতে প্রচারপত্র তুলে দেন।