বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাঝে কোভিড-১৯ প্রতিরোধের বিভিন্ন উপকরন বিতরণ

By মেহেরপুর নিউজ

April 06, 2021

মেহেরপুর নিউজ:

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায়  মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর জেলা পুলিশের সকল ইউনিটের মাঝে পুলিশ মাস্ক, লিফলেট ও ফেস্টুন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সকল ইউনিটের মাঝে পুলিশ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, লিফলেট ও ফেস্টুন বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম উপস্থিত থেকে পুলিশ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, লিফলেট ও ফেস্টুন বিতরণ করেন।