বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

By মেহেরপুর নিউজ

April 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে কল্যাণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী প্রমূখ। কল্যাণ সভায় আইন-শৃঙ্খলা রক্ষা সহ চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আসামি ধরার কাজে অবদান রাখায় পুরস্কার বিতরণ করা হয়।