বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মেহেরপুর পুলিশ লাইন্স টিনশেড মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে কল্যাণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। সভায় মেহেরপুর জেলার বিভিন্ন থানা- ফাঁড়িতে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।