বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করণ অভিযান

By মেহেরপুর নিউজ

June 26, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস পরিস্থিতির এক বছর পার হয়ে আবারও দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জনসাধারণকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে নামছে মেহেরপুর জেলা পুলিশ।

শনিবার সকালের  দিকে “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে  মেহেরপুর পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান। অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।