বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় ।

পুলিশ সুপার মোঃ রফিউল আলম মাস্টার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাস্টার প্যারেড অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।