বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা।

কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা পুলিশ সদস্যেদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ম মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

মাসিক কল্যাণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, আজমল হোসেন। কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।