বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 05, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান আলী, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আব্দুল করিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।