বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

May 24, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন এবং অন্যান্য বিষয় দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক উদ্ধার ও অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতারে বিশেষ ভূমিকার জন্য সম্মাননা প্রদান করা হয়। পরে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।