বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সরকারি মোবাইল নাম্বার হ্যাক করে জেলা প্রশাসকের গাড়িচালকের নিকট থেকে নগদের মাধ্যমে ২ হাজার টাকা হাতিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন হীরা নামের এক যুবককে গ্রেপ্তার করার পর মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়।

রবিবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মিট দ্যা প্রেসে সাংবাদিকদের উপস্থিতিতে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা, ডিআইও-১ ফারুক হোসেন, ডিবির ওসি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।