বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 22, 2021

মেহেরপুর নিউজ:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে রচনা প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্স মিলনায়তনে রচনা প্রতিযোগিতার বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের পত্নী ও পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, (হেডকোয়াটার) এসএম ফয়সাল। বক্তব্য রাখেন সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুনাক সদস্য রেবেকা সুলতানা, নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন