বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের সর্তকতা অভিযান ও মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

November 02, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা পুলিশের সর্তকতা অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার ও কোট এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে মাস্ক ছাড়া অসচেতনভাবে রাস্তায় ঘোরাঘুরি করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।