বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাস্টার প্যারেডে অংশগ্রহণ করে। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মাস্টার প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। এ সময় তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, পেশাদারিত্ব এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।