বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 14, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মনজ্ঞ কুচক আওয়াজ প্রদর্শন করে।পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে পুলিশ সুপার এস এম নাজমুল হক সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম অ্যান্ড অপস্) আহসান খান, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল) আব্দুল করিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।