বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশ পরিদর্শক জিল্লুর রহমানের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

May 22, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুর জেলা পুলিশের পরিদর্শক জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জিল্লুর রহমান ক্যান্সার রােগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নিজ বাসভবনে মারা যান। মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ জানান,পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান শৈশব থেকে ভেড়ামারা এলাকায় আত্মীয় বাড়িতে থেকে লেখা-পড়া করেছিলেন। এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হয়েছিলেন। তবে তার বাবার বাড়ি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে।