বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ বাশারের সভাপতিত্বে সভায় রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম, ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক, নুরুল ইসলাম, আব্দুর রব, শহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, আব্দুল হালিম, প্রফেসর আব্দুল মজিদ, অ্যাডভোকেট শাহজাহান আলী প্রমূখ এর আগে প্রবীণ হিতৈষীর নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়, এবং তাদের মাঝে শুভেচ্ছা উপহার দেয়া হয়। পরে প্রবীণ হিতৈষী সংঘের মৃত সদস্যদের পরিবারের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।