বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসককে মেহেরপুর প্রেস ক্লাবের বিদায়ী শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

July 06, 2020

মেহেরপুর নিউজঃ 

মেহেরপুর জেলা প্রশাসক  মোঃ আতাউল গনি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় মেহেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মো আতাউল গনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সম্পাদক রফিকুল আলম সেখানে উপস্থিত ছিলেন।