মেহেরপুর নিউজ, ২৯ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পত্মী অ্যাড. লতিফা খানম চৌধুরী , ডিডি এলজি হেমায়েত হোসেন । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সহকারী কমিমনার (ভূমি) শাহীনুজ্জাম, শুভ্রা দাস, এনডিসি মোহাম্মদ নুর এ আলম,আফতাব আলী খান, মোবাইদুর রহমান, আব্দুল খালেক, আনিছুর রহমান প্রমুখ।