বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসককে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

July 21, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুলাই : মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। শুক্রবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হাসানুজ্জামান মালেক, অ্যাড. আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ, বারিকুল ইসলাম লিজন, শাফিনাজ আরা ইরানি, জমসেদ আলী খান, গোলাম মোস্তফা, আবুল হাসনাত দিপু, শামিম জাহাঙ্গীর সেন্টু, জশিউর রহমান বকুল প্রমুখ।