বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকসহ ৪ কর্মকর্তার পদোন্নতী

By মেহেরপুর নিউজ

April 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবুল হাসনাত মো: লতিফুল কবির , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন পদোন্নতী লাভ করেছেন। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রনালয় মেহেরপুরে শীর্ষ ৪ কর্মকতাসহ সারাদেশে ৮৮৬ কর্মকর্তার পদোন্নতীর প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী আবুল হাসনাত মো: লতিফুল কবিরকে যুগ্ম সচিব এবং অতিরিক্তে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ও হেমায়েত হোসেনকে উপসচিব হিসেবে পদোন্নতী দেয়া হয়েছে।