মেহেরপুর নিউজ, ২৪ জুন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে জেলখানায় আটক মহিলা আসামীদের মাঝে শাড়ি কাপড় বিতরন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক পরিমল সিংহ উপস্থিত থেকে মহিলা আসামীদের মাঝে শাড়ি কাপড় বিতরন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, এনডিসি রামানন্দ পাল সেখানে উপস্থিত ছিলেন।