টপ নিউজ

মেহেরপুর জেলা প্রশাসকের সাথে ১৫৫ তম বুনিয়াদী প্রশিক্ষনার্থীদের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

June 23, 2019

মেহেরপুর নিউজ, ২৩ জুন: নায়েমে অনুষ্ঠিত ১৫৫ তম বুনিয়াদী প্রশিক্ষনের অংশগ্রহণ কারী ৫ সদস্যা একটি প্রতিনিধি দল মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনির মাথে মত বিনিময় করেছেন।

রবিবার সকালে প্রতিনিধি দলের সদস্য ফজলে রাব্বির নেতৃত্বে তারা এ মতবিনিময় সভায় অংশ নেন। এসময় জেলা প্রশাসক মো: আতাউল গনি তাদের স্বাগত জানান এবং তাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। তাদের পেশাগত জীবনে সফলতাও কামনা করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিট্্েরট মো: তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যমের শামীম রেজা, হেলাল উদ্দিন, আবু জাফর ওসমানি, মেহেদী আলম মতবিনিময়ে অংশ নেন।