মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির জেলখানা পরিদর্শন করেছেন। সোমবার সকালের দিকে তিনি জেলখানা পরিদর্শনে আসেন।
এসয় জেল পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন। পরে তিনি জেলখানায় আটক আসামিদের সাথে সাক্ষাৎ করেন।
জেল সুপার এস এম কামরুল ইসলাম এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন। জেলা প্রশাসক জেলখানার আটক আসামিদের খোঁজ খবর নেন।