বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকের সদর থানা পরিদর্শন

By মেহেরপুর নিউজ

January 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানু মেহেরপুর সদর থানা পুলিশের প্রতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। জেলা প্রশাসক  সোমবার মেহেরপুর সদর থানা পরিদর্শনকালে থানায় কর্মরত কর্মকর্তাদের প্রতি ওই আহবান জানান।

এর আগে জেলা প্রশাসক মেহেরপুর সদর থানায় পৌঁছালে থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সাহান আরা বানু সালাম গ্রহণ করেন। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম এসময় সেখানে উপস্থিত ছিলেন।