মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর জেলখানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালের দিকে তিনি জেলখানা পরিদর্শন করেন।
জেলা প্রশাসক জেলখানা পরিদর্শনকালে আটক আসামিদের সাথে কথা বলেন। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি জেলখানায় পৌঁছালে জেল পুলিশ একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহণ করেন এ সময় জেল-সুপার কামরুল হুদা, জেল সুপাট শরিফুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।