বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণ শুনানি চলাকালে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ জেলা প্রশাসকের কাছে তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মো আতাউল গনি ধৈর্য সহকারে তাদের কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।