মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও কাউন্টার গুলোতে ভাড়া কেমন নিচ্ছে তা পরিদর্শন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হকের নেতৃত্বে রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড ও এলাকায় হোটেল বাজার এলাকায় ঢাকাগামী কাউন্টারগুলোতে পরিদর্শন করা হয়।এ সময় মাস্ক বাধ্যতামূলক পরার জন্য নির্দেশ দেয়া হয়।