বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকের এসএসসি-র বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

By মেহেরপুর নিউজ

November 14, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এসএসসি-র বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার পরীক্ষা শুরু হওয়ার পরপরই জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন জেলা প্রশাসক এর সাথে ছিলেন।