বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেটের ট্রেজারি শাখা পরিদর্শন

By মেহেরপুর নিউজ

June 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুল ইসলাম মেহেরপুর ট্রেজারি শাখা পরিদর্শন করেছেন । রবিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট ট্রেজারি শাখা পরিদর্শন করেন।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেট ট্রেজারি শাখায় এসে পৌঁছালে ট্রেজারি শাখায় কর্মরত পুলিশের একটি চৌকসদ দল জেলা ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা ম্যাজিস্ট্রেট আজিজুল ইসলাম সালাম গ্রহণ করেন। পরিদর্শন কালে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিউজা-উল জান্নাহ , আব্দুল কাদির মিয়া, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, আরডিসি রনি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী, এনডিসি গোলাম রাব্বানী সোহেল প্রমুখ ও উপস্থিত ছিলেন।