বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকের যুগীরঘোফা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন

By মেহেরপুর নিউজ

November 07, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুরের গাংনী উপজেলার যুগীরঘোফা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক মো শামীম হাসান গাংনী উপজেলার যুগীরঘোফা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক যুগীরঘোফা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, আরডিসি রনি খাতুন, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।