মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুরের গাংনী উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক মো শামীম হাসান গাংনী উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ষোল টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউপি সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষজন যাতে কষ্ট না পায় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান। পরিদর্শন কালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, আরডিসি রনি খাতুন, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।