মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক সিফাত মেহানাজ মেহেরপুর শহর এবং মুজিবনগর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশ হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোড়দারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম তার সাথে ছিলেন।