বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকের গাংনীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 13, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

শনিবার দিবাগত রাতে জেলা প্রশাসক সিফাত মেহানাজ গাংনী উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম কুমার সাহা তার সাথে ছিলেন।