বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 08, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান এবং পুলিশ সুপার এসএম নাজমুল হক মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক শামীম হাসান এবং পুলিশ সুপার এস এম নাজমুল হক মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ভোটারদের সাথে কথা বলেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মত পোষণ করেন।