বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের জনসচেতনতা মূলক প্রচারণা

By মেহেরপুর নিউজ

April 27, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমীর মোড়, হোটেল বাজার মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, বড়বাজার এলাকা, বড়বাজার মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান,সুজন দাশগুপ্ত’র নেতৃত্বে পুলিশের সহযোগিতা সচেতনতামূলক অভিযান চালান । অভিযান চলাকালে অযাথা বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়। একই সাথে সন্ধ্যা ৬ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাড়ির বাইরে না আসার জন্য আহ্বান জানানো হয়।