বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

May 02, 2021

মেহেরপুর নিউজ:

কোভিড-১৯ দুর্যোগে আশ্রয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার তেরোঘরিয়া আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান প্রমূখ।