বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের গন শুনানি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 28, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের গন শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গণ শুনানি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান তাদের কথা শোনেন। এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।