মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, জেল পুলিশ, ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার, স্কাউট, গার্ল গাইড, গার্ল ইন স্কাউট,কাব স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা মহড়ায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন, ও সাজেদুল ইসলাম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।