মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরের মালোপাড়া সুইপার কলোনী,সদর উপজেলার বেলেগাড়ী আশ্রয়ন প্রকল্প এবং মদনাডাঙ্গা আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান উপস্থিত থেকে সুইপার কলোনী এবং আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, এনডিসি গোলাম রাব্বানী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।